ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা

সূচকের পতনে ডিএসইর লেনদেন কমেছে

আকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৩ ও ২০০২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১৫ কোটি টাকা কম।

আগের দিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  বৃহস্পতিবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টি কোম্পানির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- খান ব্রাদার্স, একমি লিমিটেড, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, ডোমিনেজ স্টিল, কেডিএস লিমিটেড, মনোস্পুল পেপার, সামিট পোর্ট, ওরিয়ন ইনফিউশন ও বিডি অটোকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ১১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সূচকের পতনে ডিএসইর লেনদেন কমেছে

আপডেট সময় ০৫:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬