ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

সভাপতি তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

তাইজুল বলেন, ‘আমাদের টেস্ট ক্রিকেটে উঠে আসার যাত্রাটা শুরু হয় মূলত জাতীয় লিগ থেকে — যা বাংলাদেশের ফার্স্ট-ক্লাস ক্রিকেটের ভিত্তি। আমরা সবাই এই টুর্নামেন্টে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে সুযোগ পাই ‘এ’ দল এবং পরবর্তীতে জাতীয় দলে খেলার। তবে অতীতে এই টুর্নামেন্টে ম্যাচ ফি এবং সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে অনেক কম ছিল। অনেকেই এটাকে কিছুটা অবহেলিত প্রতিযোগিতা হিসেবে দেখতেন। কিন্তু বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে — বিশেষ করে স্যালারি স্ট্রাকচার ও ম্যাচ ফি বৃদ্ধি — তা সত্যিই প্রশংসনীয়। এই পরিবর্তন আমাদের মতো খেলোয়াড়দের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক।’

ক্রিকেটারদের সবশেষ বেতন বাড়ানো হয়েছিল ২০২৩ সালে। এবার ৩৫ জন নারী ও ১০২ জন পুরুষ ক্রিকেটার এই বেতন বৃদ্ধির আওতায় পড়েছেন।

নারী ক্রিকেটারদের বেতন নিয়ে তামিম বলেন, ‘আমি মেয়েদের বেতন দেখে খুবই কষ্ট পেয়েছি। ঘরোয়া ক্রিকেটে মেয়েদের ম্যাচ ফি পাঁচ হাজার টাকা। এটা ঠিক না। মেয়েরা ২০ ওভার, ৫০ ওভার, দুই-তিন দিনের ম্যাচও খেলেন। খুব বেশি বাড়াতে পারিনি তবে এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার, ওয়ানডে ম্যাচের জন্য ১৫ হাজার এবং লম্বা ফরম্যাটের ম্যাচের জন্য পাবেন ২০ হাজার টাকা করে।’ তিনি আরও জানান, জাতীয় চুক্তিভুক্ত ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ১০ হাজার টাকা বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

পুরুষ ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে তামিম বলেন, ‘ছেলেদের ক্রিকেটে এ ক্যাটাগরিতে ৩৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৫ হাজার, বি ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে ৫০ হাজার এবং সি ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি এক লাখ টাকা করা হয়েছে। মাসিক বেতন ১ জানুয়ারি ২০২৬ থেকেই কার্যকর হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

সভাপতি তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল

আপডেট সময় ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬