ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেত্রকোণায় তালাবদ্ধ বাড়িতে দম্পতির লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোণা শহরের সাতপাই এলাকা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে, পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। তারা হলেন- সাতপাই বাবলু সরণির বাসিন্দা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মিহির বিশ্বাস (৬৫) ও তার স্ত্রী সমাজসেবা অধিদপ্তরের মাঠকর্মী তুলিকা চন্দ ওরফে সবিতা বিশ্বাস (৫৫)।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, মিহিরের বাড়ির ভাড়াটিয়া মৎস্য বিভাগের কর্মচারী রাজীব পণ্ডিত শুক্রবার দুপুরে খেয়াল করেন, দুই দিন ধরে ওই দম্পতির কোনো সাড়া নেই।

“সন্দেহঘোচাতে রাজিব স্থানীয় কাউন্সিলরকে জানান। কাউন্সিলরের উপস্থিতিতে নিহতদের স্বজনরা বাইরে থেকে লাগানো গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”

পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে একটি খাটের ওপর মিহিরের লাশ এবং ডায়নিংরুমের চেয়ারের পাশে সবিতার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘরের আলমারি ও ওয়র্ডরোব ছিল ভাঙা। বিছানার ওপর জিনিসপত্র ছড়ানো-ছিটানো ছিল।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, “অন্তত দুই দিন আগে এই দম্পতিকে খুন করা হয়েছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। আশা করছি দ্রুত খুনি ধরা সম্ভব হবে।”

তবে কীভাবে ওই দম্পতিকে খুন করা হয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি এই পুলিশ কর্মকর্তা। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেত্রকোণায় তালাবদ্ধ বাড়িতে দম্পতির লাশ

আপডেট সময় ১১:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭