ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় থমকে গেছে টালিউপ। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।

সকালে স্টুডিওপাড়ায় গিয়ে দেখা যায়, একেবারে ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন ভোর থেকেই শুটিংয়ের ব্যস্ততা থাকে, সেখানে এদিন সব ফ্লোরে ঝুলছে তালা। নেই লাইট-ক্যামেরার ঝলক, নেই কোনো শুটিং কার্যক্রম-পুরো এলাকা যেন শোকস্তব্ধ।

এই কর্মসূচিতে অংশ নিতে টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হন শতশত তারকা। উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলো স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ, দেব, চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, সৌমিতৃষা কুণ্ডুসহ আরও অনেকে।

শিল্পীদের দাবি, রাহুলের মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, এই ঘটনা ভবিষ্যতের জন্য এক বড় সতর্কবার্তা। তাই শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জানা গেছে, প্রযোজক-পরিচালক, ফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবেন শিল্পীরা। সেখানে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং রাহুল অরুণোদয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যু টালিউডে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে সামনে এনে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা ও প্রযোজকরা একজোট হয়ে এই কর্মবিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে কার্যত স্তব্ধ হয়ে গেছে পুরো টালিগঞ্জ স্টুডিওপাড়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কর্মবিরতিতে টালিউড শিল্পী-কলাকুশলীরা, শুটিং ফ্লোরে ঝুলছে তালা

আপডেট সময় ০৩:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬