ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইল শিল্প নগরীতে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। তবে ঘটনার পরপরই সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

জুবাইল সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, যেখানে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল উৎপাদন হয়। এ ধরনের স্থাপনায় হামলা দেশটির জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এদিকে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যদিও হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা

আপডেট সময় ০৪:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬