ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুয়েতে বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন সেনা আহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কুয়েতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের রাতের ড্রোন হামলায় ১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এতে চলমান আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়েছে। খবর সামা টিভির।

আলি আল সালেম বিমান ঘাঁটিতে এ হামলা করা হয়। ঘাঁটিটি ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহতদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক প্রতিনিধি জানান, ইরানকে ঘিরে চলমান এই ‍যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩৭৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩৩০ জন আবার কাজে ফিরেছেন, তবে ৫ জনের অবস্থা এখনো গুরুতর।

আইআরজিসি’র একাধিক হামলার দাবি:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এটি তাদের সমন্বিত হামলার ৯৮তম ধাপ। তারা জানায়, এই হামলায় কুয়েতের ওই ঘাঁটির পাশাপাশি ইরাকের ক্যাম্প ভিক্টরি এবং ইসরাইলের বিভিন্ন শহরেও আঘাত হানা হয়েছে।

ইসরাইলের তেল আবিব, হাইফা, পেতাহ টিকভা এবং বিরসেবাতেও হামলার দাবি করেছে তারা।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, কুয়েতের ঘাঁটিতে বিমান লক্ষ্য করে হামলা করা হয়েছে, পেতাহ টিকভায় সেনাদের ওপর আঘাত হানা হয়েছে এবং বিরসেবায় কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে হেলিকপ্টার হ্যাঙ্গার ধ্বংসের কথাও বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুয়েতে বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন সেনা আহত

আপডেট সময় ০২:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬