ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাতীয় দলের নির্বাচকদের ওপর ক্ষোভ ঝাড়লেন শামি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ভারতের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না মোহাম্মদ শামি। সম্প্রতি আইপিএলে সানরাইজার্স হাইদরাবাদের বিপক্ষে লখনৌর জয়ের পর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সরাসরি কারও নাম না নিলেও তার মন্তব্য যে নির্বাচক ও কোচদের দিকেই ইঙ্গিত করেছে তা স্পষ্ট। শামি বলেন, তিনি কোনো যন্ত্র নন—সব সময় একই পারফরম্যান্স করা সম্ভব নয়, আর কেউ তার ভালো খেলা না দেখলে সেটাও তার হাতে নেই।

রোববারের ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ট্র্যাভিস হেড ও অভিশেক শর্মার মতো দুই বিধ্বংসী ওপেনারকে আউট করেন। তার নিয়ন্ত্রিত বোলিং সবার নজর কাড়ে। ম্যাচ শেষে শামি জানান, ফিট থাকতে এবং নিজের দক্ষতা ধরে রাখতে খেলায় নিয়মিত থাকা জরুরি বলেই তিনি ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলেছেন।

চোট থেকে ফেরার পর গত মৌসুমে তার আইপিএল খুব ভালো যায়নি—৯ ম্যাচে পান মাত্র ৬ উইকেট, ইকোনমিও ছিল বেশি। তবে এবার তিনি ভালো ছন্দে আছেন।

এ প্রসঙ্গে শামি বলেন, পারফরম্যান্সে ওঠানামা থাকতেই পারে, কিন্তু তিনি সব সময় ভালো খেলতে চান এবং গত কয়েক বছর ধরেই ভালো খেলছেন, যদিও সেটা সবাই লক্ষ্য করেনি।

তিনি লখনৌ দল ও বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা করে বলেন, আগে ভারতীয় দলে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় তাদের বোঝাপড়া খুব ভালো। লখনৌকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি বলেও উল্লেখ করেন।

শেষে শামি বলেন, তিনি নিজের পরিশ্রম ও দক্ষতার ওপরই ভরসা রাখেন। নির্বাচনের বিষয় নিয়ে ভাবেন না। নতুন ও পুরনো বল—দুই ক্ষেত্রেই কঠোর পরিশ্রম করাই তার লক্ষ্য, এবং তিনি সব সময় চেষ্টা করেন কীভাবে দলের উপকারে আসা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

জাতীয় দলের নির্বাচকদের ওপর ক্ষোভ ঝাড়লেন শামি

আপডেট সময় ০৩:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬