ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘অভিজ্ঞতার কারণেই আমি বিসিবি সভাপতির চেয়ারে’: বুলবুল

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডে কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমি বলছি না আমি বিশাল কিছু, কিন্তু অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি। দেশের জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছি। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে অন্য পথ দেখব, কিন্তু আপাতত আমি দেশের পাশেই থাকতে চাই।’

২০২৫ সালের অক্টোবরে নির্বাচনের মাধ্যমে বিসিবি সভাপতি হন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু সেই নির্বাচনে অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

শুধু তাই নয়, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে অংশ নেয়নি। এনিয়ে বোর্ডের ভেতরে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির ওপর চাপ বাড়িয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার চেয়ারেই বসব, এছাড়া আমি আর কী করতে পারি? সবার শেষে যদি কেউ যায়, তবে আমিই হব সেই ব্যক্তি। আমার একটি অত্যন্ত নিবেদিত ও সৎ দল রয়েছে, তাদের নিয়ে আমি দেশের ক্রিকেটের সেবা করতে চাই।’

বোর্ডের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সাথে আমার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। গঠনতন্ত্র অনুযায়ী অ্যাড-হক কমিটির মাধ্যমেই কাউন্সিলরদের নাম আসার কথা। যখন আমরা দেখলাম মাত্র ৩টি নাম এসেছে, তখন আমরা জেলা ও বিভাগগুলোকে পুনরায় চিঠি পাঠিয়ে নাম পাঠাতে বলেছিলাম। এই একটি জায়গাতেই আমার সম্পৃক্ততা ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

‘অভিজ্ঞতার কারণেই আমি বিসিবি সভাপতির চেয়ারে’: বুলবুল

আপডেট সময় ০৬:২০:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬