ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

গরমে স্বস্তি পেতে ঘরে বানান কাঁচা আমের শরবত

আকাশ নিউজ ডেস্ক:

সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। অসহ্য গরমের এসময় স্বস্তি পেতে ঘরেই বানিয়ে নিন কাঁচা আমের শরবত। কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালোরি, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ ইত্যাদি।

কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত। শিশু থেকে বয়স্ক সবাই এ শরবত পান করতে পারেন। এতে পানিশূন্যতা, শরীরিক অবসাদ দূর হবে।

উপকরণ: কাঁচা আমের কুচি ২ কাপ, চিনি ৩ চামচ, পুদিনা পাতা পেস্ট ১ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চিমটি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।

প্রস্তুত প্রণালি: প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। কুচি করে সব আম কেটে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। এরপর নামিয়ে আইস কিউব যোগ করে পান করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

গরমে স্বস্তি পেতে ঘরে বানান কাঁচা আমের শরবত

আপডেট সময় ১০:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬