ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘণ্টায়ও পরিবর্তন আনা হয়েছে।

রবিবার থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে। শনিবার ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এদিকে ডিএসইর কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

আপডেট সময় ০৭:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬