ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপ নিতে থানায় গেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কার উপস্থিতে মামলা দায়ের করে টলিউডের শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, বিদীপ্তা চক্রবর্তীসহ টালিউডের একাধিক তারকা।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এ ঘটনায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী প্রযোজনা সংস্থার ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীসহ প্রিয়াঙ্কা সরকার থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্ত অবস্থাই দেখায় তাকে। থানায় ঢুকে তিনি অভিযোগপত্রে সই করে তিনি।

শনিবার দুপুরে এফআইআর দায়ের করতে থানায় যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, পায়েল সরকারসহ আর্টিস্ট ফোরামের অন্যান্য সদস্য।

গত ২৯ মার্চ দিঘার তালসারি সৈকতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের।

পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে শুটিং চলছিল।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শিল্পীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দায় নির্ধারণের দাবিতে সরব হয়েছেন অনেকেই।

এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

আপডেট সময় ০৬:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬