ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে নিজের সেরাটাই দিচ্ছেন কাটার মাস্টার। এই বাঁ হাতি পেসারকে বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার হিসেবে আখ্যা দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

নিজেদের সবশেষ ম্যাচে গতকাল মুলতান সুলতান্সকে ২০ রানে হারিয়েছে লাহোর। লাহোরের করা ১৮৫ রানের জবাবে মুলতান থামে ১৬৫ রানে। এদিন বল হাতে খরুচে ছিলেন মুস্তাফিজ; ৩ ওভারে ৩৭ রান দেন এই পেসার। তুলে নেন ২ উইকেট। রান খরচে উদার হলেও একটি রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে বাঁ হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

রেকর্ড গড়ার পথে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন মুস্তাফিজ। ৩২৫ টি-টোয়েন্টিতে তার শিকার ৪১৬ উইকেট। দুইয়ে নেমে গেছেন ৪১৫ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার। ৩৫৬ ম্যাচ খেলেছেন আমির। পিএসএলে আজ রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পিন্ডিজের হয়ে খেলতে নামবেন তিনি। সে ম্যাচে দুটি উইকেট পেলে এক দিনের ব্যবধানে নিজের রেকর্ড পুনরুদ্ধার করবেন আমির। তবে নিয়মিত খেলে যাওয়ায় মুস্তাফিজের সামনেও সুযোগ থাকছে আমিরের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার।

এবারের পিএসএলে ৩ ম্যাচ শেষে মুস্তাফিজের শিকার ৪ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৬.৯০ রান। মুলতানের বিপক্ষে ম্যাচ শেষে লাহোরের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন আফ্রিদি। সেখানেই মুস্তাফিজের নাম উচ্চারণ করেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা বোলাররা আছে। ফিজ আছে দলে, হারিসও আছে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় বোলার। তারা খুব ভালোও করছে। আবার সিকান্দার রাজা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাকে কেন কাজে লাগাব না?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

সবাইকে ছাড়িয়ে শীর্ষে মুস্তাফিজ

আপডেট সময় ০৪:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬