ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১

‘দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’: শফিকুর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিশিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রকৌশলীরা জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বহু উন্নয়ন প্রকল্প ব্যাহত হয়েছে। ভবিষ্যতে সততা, জবাবদিহিতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে প্রকৌশলীদের দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

ডা. শফিকুর রহমান প্রযুক্তি শিক্ষার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

‘দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’: শফিকুর রহমান

আপডেট সময় ০৩:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬