ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে বিসিবির চিঠি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতের সঙ্গে ভাঙা ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) একটি চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। উগ্রবাদীদের হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ। শুরুতে বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি নাকচ করে দিলে শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

চলতি বছর বাংলাদেশের মাটিতে ভারতের সীমিত ওভারের একটি সিরিজ খেলার কথা ছিল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। সিরিজটির সঙ্গে দুই বোর্ডেরই বড় আর্থিক স্বার্থ জড়িত থাকলেও বৈরী সম্পর্কের জেরে বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেয়।

২০২৭ সালের কথা মাথায় রেখে বিসিবি এখন নতুন করে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। সম্পর্ক স্বাভাবিক হলে স্থগিত হওয়া সিরিজটি নিয়ে আবারও আলোচনা শুরু হতে পারে। তবে সিরিজের ভেন্যু কোথায় হবে, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এছাড়া আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের স্বত্বও রয়েছে বাংলাদেশের হাতে।

বিসিবি সমঝোতার বার্তা দিলেও বিসিসিআই এখনও এ বিষয়ে নীরব রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করা কিংবা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর। ভারত সরকারের সবুজ সংকেত পেলেই কেবল দুই দেশের ক্রিকেটে বরফ গলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধারে ভারতকে বিসিবির চিঠি

আপডেট সময় ০৬:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬