ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশিসহ ৪৫ জঙ্গি আটক করেছে মালয়েশিয়া পুলিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি বছরে বেশ কয়েকটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৫ জন জঙ্গিকে আটক করেছে মালয়েশিয়া। আটককৃতদের মধ্যে অন্তত চারজন বাংলাদেশি জঙ্গি রয়েছেন। শুক্রবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী মোহাম্মদ ফুজি হারুন এ তথ্যটি জানান।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে স্টার অনলাইনকে পুলিশের মহাপরিদর্শক জানান আটককৃতদের মধ্যে নয়জন আবু সায়েফ গ্রুপের, তিনজন ফেতুল্লাহ তুর্কি, একজন আলেবেনিয়ার একটি সন্ত্রাসীগোষ্ঠীর যেটির সঙ্গে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতা রয়েছে এবং বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের এক সদস্য। অন্যরা সবাই ইসলামিক স্টেটের সদস্য।

আটক ৪৫ জন জঙ্গির মধ্যে চারজন বাংলাদেশি। স্টার অনলাইনে ৪৫ জন জঙ্গির ছবি প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশি তিনজন হচ্ছেন-মোহাম্মদ গোলাম রাব্বানি, রেদওয়ানুল আজাদ ও মো. আশরাফুল। এদের তিনজনকে দায়েশ অর্থাৎ ইসলামিক স্টেটের সদস্য হিসেবে দেখানো হয়েছে। অপরজন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদেনের সদস্য তবে তার নাম-পরিচয় দেখানো হয়নি।

বিবৃতিতে পুলিশের মহাপরিদর্শক বলেন, গত জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট একাধিক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, ১২জনকে তাদের নিজেদের দেশে বিচারের মুখোমুখি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে । আরো ১২জনকে সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এখনো তাদের বিরুদ্ধে তদন্ত করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশিসহ ৪৫ জঙ্গি আটক করেছে মালয়েশিয়া পুলিশ

আপডেট সময় ১০:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭