ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জ আদালত থেকে আমির হামজার বিরুদ্ধে সমন জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জে দায়ের করা একটি মামলায় কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কর্নেল চৌহালী আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভুইয়া আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করেছেন আমির হামজা।

বাদী হুমায়ুন কবীর কর্নেল জানান, গত ২৭ তারিখে শরিয়তপুর বড় মসজিদে জুমার নামাজের সময় বক্তব্যকালে এ ধরনের কটূক্তি করা হয়। এতে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বিরূপ পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০, ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার জানান, আদালতে পেনড্রাইভের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়েছে। শুনানি শেষে আদালত সমন জারির আদেশ দেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি নাস্তিক হওয়ার মতো কোনো মন্তব্য করেননি। বরং এ ধরনের অভিযোগ এনে আমির হামজা অপরাধ করেছেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে একই দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। এতে আমির হামজার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইদুর রহমান বাচ্চু, আবু সাইদ সুইট, আজিজুর রহমান দুলাল, আব্দুস সালাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ আদালত থেকে আমির হামজার বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ০৪:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬