ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত ২১ শিশু ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত আরও ২১ শিশুকে ভর্তি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ রোগী। এখন হাসপাতালে মোট ৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ মার্চ থেকে ৩১ মার্চ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৪ রোগী চিকিৎসা নিচ্ছেন। ৫ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল। শিশুরা আক্রান্ত হওয়ায় হাসপাতালের বিছানায় চোখের পানি ঝরাচ্ছেন অভিভাবকরা।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, চলতি মাসের মধ্যবর্তী সময় থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে একজনের থেকে অন্যজনের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের রোগ প্রতিরোধ কম হওয়ায় তারা বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখ ও মস্তিষ্কে প্রদাহসহ নানা জটিলতা দেখা দিচ্ছে, যা জীবন ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, নয় মাস বয়স থেকে টিকা শুরু হয়। নয় মাসের যে শিশুরা টিকা পায়নি তারা আক্রান্তের ঝুঁকিতে থাকে। তবে এতে আতঙ্কিত না হয়ে সংক্রমণ হওয়া রোগীদের থেকে অন্যদের দূরে রাখতে হবে। আর যদি শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা থাকে এ রকম রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়াও হাম সংক্রমণরোধে সবার সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত ২১ শিশু ভর্তি

আপডেট সময় ০৯:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬