ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্রিকেটারদের কড়া সতর্কবার্তা দিল পিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কড়া সতর্কবার্তা দিয়েছে। বোর্ড এখন বিশেষভাবে চুক্তিভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়েও কঠোর অবস্থানে রয়েছে।

জিও নিওজের খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনার আওতায় কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে।

খেলোয়াড়দের ম্যানেজারদেরও একই নির্দেশনা স্মরণ করানো হয়েছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো রাজনৈতিক পোস্ট গ্রহণযোগ্য হবে না।

সূত্রের খবর, ক্রিকেটারদের জনসম্মুখে দেওয়া বক্তব্য বা পোস্টে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বিতর্কিত পোস্টের ক্ষেত্রে খেলোয়াড়কে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানা হতে পারে।

সম্প্রতি জাতীয় দলের পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত টুইট করার অভিযোগ ছিল। পিসিবির শৃঙ্খলা কমিটির তিন সদস্যের শুনানির পর দেখা যায়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন।

যদিও নাসিম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন, তবুও বড় জরিমানার হাত থেকে রেহাই পাননি।

ঘটনার শুরু হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিয়ম নেওয়াজ। নাসিম শাহের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘তাকে কেন লর্ডসের রানির মতো আচরণ দেখানো হচ্ছে?’—যা দ্রুত বিতর্ক সৃষ্টি করে।

পরবর্তীতে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তা এখন পুনরুদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ক্রিকেটারদের কড়া সতর্কবার্তা দিল পিসিবি

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬