ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

১২ টন কিটক্যাট উধাও!

আকাশ নিউজ ডেস্ক:

ইস্টার উৎসবের ঠিক আগমুহূর্তে ইউরোপে ঘটেছে এক অন্যরকম চুরির ঘটনা। ইতালি থেকে পোল্যান্ডে নেওয়ার পথে প্রায় ১২ টন কিটক্যাট চকলেট ভর্তি একটি ট্রাক উধাও হয়ে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৬ মার্চ ইতালির একটি কারখানা থেকে রওনা হওয়া একটি ট্রাকে প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার ছিল। পোল্যান্ডগামী এই কার্গোটি মাঝপথেই লুট হয়ে যায়। এরপর থেকে ট্রাক ও চকলেট দুটোরই আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

চুরি হওয়া এসব চকলেট ছিল বিশেষ সংস্করণের, যা জনপ্রিয় কিটক্যাট ব্র্যান্ডের নতুন সিরিজ হিসেবে বাজারে আনার প্রস্তুতি চলছিল। নেসলে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও সরবরাহ অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি যতটা বিস্ময়কর, ততটাই আলোচনার জন্ম দিয়েছে এর পেছনের পরিকল্পনা ও কৌশল নিয়ে। ধারণা করা হচ্ছে, সংগঠিত চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে ট্রাকটি লক্ষ্যবস্তু করে এই চুরি চালিয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এমন বড় আকারের পণ্য লুট ইউরোপজুড়ে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে।

ঘটনাটিকে ঘিরে কিছুটা রসিকতাও করেছে নেসলে। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলি। তবে মনে হচ্ছে, চোরেরা সেই ‘বিরতি’ নিতে গিয়ে ১২ টন চকলেটই নিয়ে গেছে!”

তবে এই হাস্যরসের আড়ালে রয়েছে উদ্বেগের বার্তা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউরোপে পণ্য পরিবহনের সময় চুরি ও জালিয়াতির ঘটনা দিন দিন বাড়ছে এবং অপরাধীরা এখন আরও আধুনিক কৌশল ব্যবহার করছে।

চুরি হওয়া কিটক্যাটগুলো ছিল মোটর রেসিংভিত্তিক বিশেষ সংস্করণ, যা সম্প্রতি বাজারে আনার পরিকল্পনা ছিল। প্রতিটি প্যাকেটে নির্দিষ্ট ব্যাচ কোড থাকায় এগুলো অবৈধ বাজারে বিক্রির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে শনাক্ত করা সম্ভব হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

১২ টন কিটক্যাট উধাও!

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬