ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবা থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের কার্যালয়সংলগ্ন ডোবার পানিতে লাশটি ভেসে ওঠে।

নিহত সোহেল রানা (২৪) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহত শ্রমিকের বাবা অলি উদ্দিন জানান, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটার কাজে যাননি। বিকালে তাকে জোরপূর্বক ইটভাটাটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। এ সময় সোহেল রানার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একই দিন সন্ধ্যার পর থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মৃত ব্যক্তি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরিকালে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শ্রমিকের লাশ

আপডেট সময় ০৯:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬