ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিনেতা রাহুল মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক :

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে এই সময়সহ ভারতের একাধিক গণমাধ্যম।

এই সময় জানিয়েছে, স্টার জলসার ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-এর শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে যান রাহুল। দীর্ঘ সময় তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছিলেন তারা। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।

টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলের হয়ে ‘রাজ দর্শন’ নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর পথচলা শুরু। পরবর্তী সময়ে প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দায় জি বাংলার একটি অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন। পরে চলচ্চিত্রে কাজের সুযোগ পান এবং ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। ছবিতে তার বিপরীতে ছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরেন রাহুল। সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছিল। পাশাপাশি তাঁর পডকাস্ট অনুষ্ঠান ‘সহজ কথা’ও জনপ্রিয়তা পেয়েছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই দুর্ঘটনায় চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনেতা রাহুল মারা গেছেন

আপডেট সময় ০৮:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬