ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান

সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা, চিঠি দিতে বললেন মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সড়ক ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা।

তার প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছেন।

রবিবার সংসদ অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তর দেন। সংসদের চলমান প্রথম অধিবেশন দুই সপ্তাহ মুলতবির পর আজ আবার শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ, এখানে দুটো ইউনিয়ন আছে-পাকশিমুল এবং অরুয়াইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আমাদের নৌকায় করে যেতে হয় এবং তারপর মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের কোনো উপায় নেই। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া-২ এর এই রাস্তা এবং যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নয়নে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?’

উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, জানালেন স্ত্রী বিন্দু কণা

সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা, চিঠি দিতে বললেন মন্ত্রী

আপডেট সময় ০৭:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬