ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক হচ্ছেন অরিজিৎ সিং ও বিটিএস তারকা জংকুক

আকাশ বিনোদন ডেস্ক :

বিশ্বজুড়ে যখন বিটিএস উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়া ও ভারতের সংগীত জগতের মধ্যে এক অভাবনীয় মেলবন্ধনের আভাস পাওয়া গেল।

বিটিএস তারকা জংকুক এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর একসঙ্গে কাটানো কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন এক জল্পনা— তবে কি খুব শিগগিরই দুজনের যৌথ কোনো গান আসতে চলেছে?

সম্প্রতি জংকুক নিজেই অরিজিৎ সিং-এর সঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে তাদের দুজনকে একসঙ্গে খাবার খেতে, আড্ডা দিতে এবং একটি স্টুডিওতে বাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে দেখা যায়। ক্যাপশনে জংকুক এক চমকপ্রদ তথ্য দিয়ে লিখেছেন, ‘আমি এটি কিছুদিন গোপন রাখতে চেয়েছিলাম… আমি বলতে গেলে নিঃশব্দেই ভারতে এসেছিলাম। কোনো শোয়ের জন্য নয়—শুধুমাত্র সংগীতের প্রয়োজনে।’

জাংকুক আরও জানান, তারা একসঙ্গে বেশ কিছু পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছেন এবং বিশেষ কিছু একটা তৈরি করেছেন। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শিগগিরই এই দুই তারকার নতুন কোনো কাজ বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে জংকুকের এই ব্যক্তিগত সফরের মাঝেই বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে রাজকীয়ভাবে ফিরে এসেছে। ২০ মার্চ মুক্তি পাওয়া এই অ্যালবামটি প্রথম দিনেই ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

অ্যালবামের ‘সুইম’ শিরোনামের গানটি এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ ৯০টিরও বেশি দেশের আইটিউনস চার্টের শীর্ষে অবস্থান করছে।

এর আগে এড শিরানের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে কাজ করলেও, অরিজিতের সঙ্গে জংকুকের এই সম্ভাব্য প্রজেক্টটি হবে ভারত ও দক্ষিণ কোরিয়ার সংগীত শিল্পের জন্য এক বৈপ্লবিক ঘটনা।

অরিজিতের দরদী কণ্ঠ আর জংকুকের গ্লোবাল পপ ইমেজের সংমিশ্রণ শোনার জন্য দুই দেশের ভক্তরাই এখন চাতক পাখির মতো অপেক্ষায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক হচ্ছেন অরিজিৎ সিং ও বিটিএস তারকা জংকুক

আপডেট সময় ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬