ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

আকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙামাটি চট্টগ্রাম মহা-সড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হলে। এছাড়া, বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি বাস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বাসটি রাঙামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘটনাস্থলে যাত্রীসহ বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা প্রায় ১৯ জন নারী-পুরুষ যাত্রী আহত হয়।

তারা হলেন, রনেল চাকমা (২৪), অন্তরা চাকমা (২৪), তুয়েল চাকমা (৩০), সবিনয় চাকমা (৩৫), দয়ারানী চাকমা (৩০), সুচরিতা চাকমা (২৭), রিপন চাকমা (৩৪), শুভদেবী চাকমা (২০), বিপিন চাকমা (২৬), শেফালিকা চাকমা (৫৫), ভূবেনতু চাকমা (১৯), সুয়েলতু চাকমা (২৮), বিটনা চাকমা (২৬), রিপ রিপ চাকমা (৭মাস), খোতন চাকমা (২৭), জয়া চাকমা (২২), শান্তিময় চাকমা (৫০), ফর্সা চাকমা (৩৩) ও তুহিন চাকমা (২৬)।

এদিকে, বাস দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রাঙামাটি ফায়ার সার্ভিসের বিশেষ দল। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাদের দ্রুত সেবা প্রদান করেন।

রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে (আরএমও) ডা. সওকত আকবর চৌধূরী বলেন, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জন ভর্তি রয়েছে হাসপাতালে। আর বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

আপডেট সময় ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬