ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২২ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২২ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা। নভেম্বরে ফেরার পরিকল্পনা থাকলেও মূলত সুষমা স্বরাজের সাথে ২৩ অক্টোবর বৈঠকের সিডিউল পাওয়ার পরই বিএনপি নেত্রী তার ফেরার তারিখ পরিবর্তন করে এগিয়ে নিয়ে এসেছেন।

বিএনপির ওই নেতা বলেন, আগামী ২২ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দিবেন। ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে যাত্রা বিরতিতে দেশটির প্রবাসী বিএনপি নেতাদের এক প্রতিনিধিদলের সাথে দেখা করবেন।

তিনি আরও বলেন, যে কোনো মূল্যে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ভারতের সাথে লবিংয়ে মনোনিবেশ করেছেন বেগম জিয়া। ২০১৯ সালের নির্বাচনে যেনো সকল দল অংশ নিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয় এজন্য বর্হির্বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করবে বিএনপি।

এ দিকে, বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মনোভাব বা প্রতিক্রিয়ার ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির এই নেতা জানান, ‘ওইসব মিথ্যা মামলা নিয়ে তিনি বিচলিত নন।’

মামলাগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে এসব মিথ্যা মামলার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুলাই চোখের চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। ৩ মাসের বেশি সময় লন্ডনে থাকলেও বেগম জিয়া ব্রিটেনের নেতা-কর্মীদের নিয়ে এখনো কোন সভা করেননি।

যাওয়ার আগে সভা করার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে যাওয়ার আগে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতাদের সাথে একটি সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা হতে পারে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২২ অক্টোবর দেশে ফিরছেন খালেদা জিয়া

আপডেট সময় ০৪:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭