ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্য সংকটে জরুরি সহায়তার ঘোষণা এডিবির রাজধানীতে জ্বালানি অস্থিরতা, পাম্প বন্ধ, খোলা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে নগরবাসী শহীদদের সন্তান ও আহতদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান টিকটক ইনফ্লুয়েন্সার স্ত্রীকে গুলি করে স্বামীর আত্মহত্যা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে বিএনপি জনরায়কে আওয়ামী লীগের মতো ভয় পায়: গোলাম পরওয়ার

ভিন্ন স্বাদের গরুর মাংস

আকাশ নিউজ ডেস্ক: 

একটু ভিন্ন স্বাদের সুস্বাদু গরুর মাংস খেতে সবার মন চায়। গরুর মাংস ভিন্ন ঘরানায় রান্না করে দেখতে পারেন।

উপকরণ:

গরুর মাংস ১ কেজি, টমেটো টুকরা করে কাটা ৩-৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গোটা শুকনা মরিচ ৭-৮টি, লবণ ও চিনি স্বাদমতো, সয়াবিন তেল আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লাল কাঁচা মরিচ ৫-৬টি।

প্রস্তুত প্রণালি:

মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এবার সব বাটা মসলা, মরিচের গুঁড়া, আস্ত মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাংস দিন। তারপর রান্না করুন কিছুক্ষণ।

মাংসের গায়ে মসলা লেগে এলে টমেটো টুকরা দিয়ে নেড়ে রান্না করুন। এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস ভুনা ভুনা হলে গোলমরিচ ও জিরাগুঁড়া এবং পাকা কাঁচা মরিচ ফালি দিয়ে দমে রাখুন ৫ মিনিট। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভিন্ন স্বাদের গরুর মাংস

ভিন্ন স্বাদের গরুর মাংস

আপডেট সময় ১১:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬