ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কেক কাটার ছবি ভাইরাল, সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করলেন আসিফ

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার এই সফরের উদ্দেশ্য নিয়ে আগে তেমন কিছু জানা না গেলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একটি ভিডিওটিতে দেখা যায়, জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন উদ্‌যাপনে উপস্থিত ছিলেন আসিফ আকবর। কেক কাটার সময় দুজনকে একে অপরকে কেক খাইয়ে দিতেও দেখা যায়। এ সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ, যা নিয়ে অনলাইনে শুরু হয়েছে নানা আলোচনা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সে সাকিব নিজেকে বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে ক্যারিয়ারের একপর্যায়ে রাজনীতিতে সম্পৃক্ততার কারণে বিভিন্ন বিতর্কেও জড়ান তিনি।

বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তাঁকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়।

এদিকে সম্প্রতি সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পরিবারসহ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাকিব আল হাসান। হঠাৎ জন্মদিনে যুক্তরাজ্যে আসিফ আকবরের উপস্থিতি এবং তাঁদের একসঙ্গে উদ্‌যাপনের এই ভিডিও ভক্ত-সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

কেক কাটার ছবি ভাইরাল, সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করলেন আসিফ

আপডেট সময় ০৮:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬