ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাবা-মাকে প্রকাশ্যে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় বইছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নির্যাতনের শিকার নুরুল ইসলাম (৫৭) ও তার স্ত্রী বিউটি বেগম (৪৮) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা ওই দম্পতিকে তাদের দুই ছেলে বেল্লাল (৩১) ও হেলাল (২৭) মারধর করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় এবং বাবাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, রবিবার (১৬ মার্চ) সকালে স্থানীয় একটি খাস পুকুর থেকে মাছ ধরে দুই ভাই। পরে ওই মাছ প্রায় ৪৫ হাজার টাকায় বিক্রি করে। এ নিয়ে বাবা-মা প্রতিবাদ করলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নুরুল ইসলাম অভিযোগ করেন, তার ছেলেরা দীর্ঘদিন ধরে তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। তারা মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঘটনার পর মামলা করতে থানায় গেলে নুরুল ইসলামের শ্যালক জলিল সরকার বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তবে এখনো কোনো সমাধান হয়নি বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে বেল্লাল হোসেন নামে একজন মন্তব্য করে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের খোঁজখবর নিয়েছেন। তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

আপডেট সময় ০৫:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬