ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিগত দিনে লুটপাট করে ফ্যাসিবাদী সরকার রেলখাতের উন্নয়ন করেনি: দুলু

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে। বিএনপি সরকার তাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। বাংলাদেশে রেল খাত একটি দারুণ সম্ভবনাময় খাত। অথচ এই খাতকে অবহেলা করা হয়। বিগত দিনে লুটপাট করে ফ্যাসিবাদী সরকার রেলখাতের কোন উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই সরকার তৃতীয় প্রজন্মের জন্য আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন রেল ব্যবস্থা চালু করবে। রেলের প্রতিটি সেক্টরকে উন্নত করা হবে।

বুধবার বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধনগর স্টেশনে যাত্রা বিরতী চালু উদ্বোধন উপলক্ষ্যে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরো বক্তব্য রাখেন রেলওয়ের পশ্চিম অঞ্চল জিএম ফরিদ উদ্দিন আহম্মেদ, নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন ও শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

জনসভায় দুলু আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন সময় হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কোন ভাবেই হানাহানি মারামারি অরাজকতায় লিপ্ত হওয়া যাবে না। সকলে মিলে মিশে দেশ গঠনে কাজ করতে হবে। কোনভাবেই সন্ত্রাস, চাঁদাবাজী, দখলবাজী অরাজকতা প্রশ্রয় দেয়া হবে না। কেউ সন্ত্রাস, চাঁদাবাজী, দখলবাজী অরাজকতা করলে কোন আত্বীয়তা বা দল মত বিবেচনা করা হবে না। সন্ত্রাসীর কোন ঠাঁই নাটোরে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত দিনে লুটপাট করে ফ্যাসিবাদী সরকার রেলখাতের উন্নয়ন করেনি: দুলু

আপডেট সময় ০৭:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬