ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানরীর ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আয়োজিত সেয়া দোয়া মাহফিলে উপস্থিত হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘তার সঙ্গে আমার দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার বিয়েতে একবার এসেছিলেন। এক-দুইবার তার সঙ্গে দেখা হয়েছে। তার ব্যাপারে আমি জানি। তিনি মোহামেডানের সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। তিনি অসুস্থ। মোহামেডান ক্লাব একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা গুরুত্বপূর্ণ।’

মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়ে তামিম বলেন, ‘আমি নিশ্চিত যে বাংলাদেশের সবাই যারা ক্রীড়ার সঙ্গে জড়িত আছে, সবাই চান তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা লোকমান ভাই বললেন যে তার (মির্জা আব্বাস) অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া তার প্রতি। এ কারণেই আমার এখানে আসা।’

মোহামেডানের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে তামিম বলেন, ‘আমি তো মোহামেডান টিমের সঙ্গে জড়িত আছি ভাই। আমার সবশেষ হার্ট অ্যাটাক হওয়ার সময়ও মোহামেডানের হয়ে খেলছিলাম। সংগঠক হিসেবে আমি আসলে তেমন কিছু চিন্তা করিনি। যদি মোহামেডানের এ রকম কখনো মনে হয় যে আমাকে তাদের সঙ্গে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, তারা যেকোনো সময় ডাকলে যেকোনো সময় চলে আসব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

আপডেট সময় ০৭:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬