ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঝ আকাশে আকস্মিক বিপদ, সড়কে নামল উড়োজাহাজ

আকাশ নিউজ ডেস্ক:

আকাশে উড়ছিল ছোট একটি উড়োজাহাজ। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ ইঞ্জিনের শব্দ বদলে গেল। উড়োজাহাজ ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। মাত্র দুই মিনিটের মধ্যে বড় বিপদ তৈরি হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত শান্ত মাথা আর দ্রুত সিদ্ধান্তে সেই বিপদ এড়ালেন মাত্র ১৯ বছরের তরুণ পাইলট।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জুপিটার শহরে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ মার্চ তরুণ পাইলট নিকো ব্রে তার বন্ধুকে নিয়ে আকাশে ঘুরতে বের হয়েছিলেন। তারা উড়ছিল একটি ছোট প্রশিক্ষণ উড়োজাহাজ সেসনা ১৫০জি–তে।

উত্তর পাম বিচ কাউন্টির ওপর দিয়ে উড়তে উড়তে হঠাৎ সমস্যা শুরু হয়। নিকো ব্রে জানান, উড়োজাহাজ ওপরে উঠছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখেন ইঞ্জিনের আরপিএম কমে যাচ্ছে। আরপিএম মানে হলো ইঞ্জিন কত দ্রুত ঘুরছে। ইঞ্জিন ঠিকমতো কাজ না করায় উড়োজাহাজ আর ওপরে উঠছিল না, বরং ধীরে ধীরে নিচে নামছিল।

পরিস্থিতি বুঝে দ্রুত তিনি নিরাপদ জায়গা খুঁজতে থাকেন। প্রথমে তিনি ইউএস ১ হাইওয়ে–এ নামার কথা ভাবেন। কিন্তু রাস্তা খুব সরু হওয়ায় সেখানে নামা ঝুঁকিপূর্ণ মনে হয়।
শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়ানটাউন রোড–কে বেছে নেন। তখন সড়কটিতে গাড়ি চলাচল ছিল। তবু তিনি ধীরে ধীরে উড়োজাহাজটি নামিয়ে আনেন এবং সফলভাবে রাস্তার ওপর অবতরণ করেন।

অবিশ্বাস্য হলেও সত্য, এই ঘটনায় উড়োজাহাজ বা সড়কে থাকা কেউই আহত হননি।

নিকো ব্রে বলেন, সমস্যা বুঝতে পারার পর থেকে মাটিতে নামা পর্যন্ত পুরো ঘটনাটি দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২০২৫ সালের জানুয়ারিতে পাইলটের লাইসেন্স পাওয়া নিকো ব্রে বর্তমানে ফ্লাইট ইনস্ট্রাক্টর (পাইলট প্রশিক্ষক) হিসেবে কাজ করেন। এই ঘটনার তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাঝ আকাশে আকস্মিক বিপদ, সড়কে নামল উড়োজাহাজ

আপডেট সময় ১০:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬