ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে সতর্ক করলেন এরদোয়ান হাদি হত্যার বিচার যেনো সত্যিকার অর্থে ন্যায় বিচার হয় : নাহিদ ইসলাম মামলা বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ আমার রাজনৈতিক ক্যারিয়ার টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না: মির্জা আব্বাস ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তিনদিন ব্যাপী ঈদ উৎসব আয়োজন করবে এনসিপি ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালু করাই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণ মন্ত্রী বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে: চসিক মেয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে: চসিক মেয়র

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো ফিরিয়ে এনে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা।

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি।

পিআরইউর সদস্যসচিব ইমরান এমির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পোদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠেপড়ে লেগেছে: চসিক মেয়র

আপডেট সময় ০৪:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬