ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারাবির নামাজ চলাকালীন মাদ্রাসায় আগুন, বাঁচল শতাধিক প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক: 

লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের মিশ্রী এলাকার ওই মাদ্রাসায় তখন তারবির নামাজ চলছিল।

মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারাবির নামাজ চলাকালীন মাদ্রাসায় আগুন, বাঁচল শতাধিক প্রাণ

আপডেট সময় ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬