ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও স্যালোমেশিন চালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হলেন- আব্দুর রহিম শরীফ (৪০), বিধান চন্দ্র রায় (৫০) ও রকেনা বেগম (৯০)। তাদের সবার বাড়ি লালপুর উপজেলায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, সকাল সোয়া ৭টার দিকে চন্ডীপুর এলাকায় লালপুরগামী ভুটভুটির সঙ্গে বাঘাগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, ভুটভুটি ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ১২:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬