ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

আজ রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা স্থানীয়রা নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরার চেষ্টা করে। এসময় ছিনতাইকারী দলের দু’জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন জনতার কাছে ধরা পড়েন এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় ১১:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬