ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবেগি পোস্ট দিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

আকাশ জাতীয় ডেস্ক: 

দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্যের পর ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধা দেখিয়ে সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি ইতোমধ্যেই মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামকে একটি চিঠি পাঠিয়ে তার ওপর অর্পিত সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে সালাহ উদ্দিন মিরাজ তার রাজনৈতিক পথচলার বর্ণনা তুলে ধরেছেন।

তিনি জানান, ২০০৫ সালে সংগঠনের শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৩ সালে রুকন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৪-২০১৭ পর্যন্ত ২৬নং ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ডের সেক্রেটারি এবং ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ২০২১-২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য এবং থানা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

নিজের পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ২৫নং ওয়ার্ডে দায়িত্ব পালন করতে গিয়ে অযাচিত সিদ্ধান্তগুলো আমার কার্যক্রম বাধাগ্রস্ত করেছে। আমি এ প্লাটফর্ম থেকে সরে গিয়ে ভবিষ্যতে দ্বীনের সেবায় ভালো কিছু করার চেষ্টা করতে চাই।

তিনি আরও বলেন, সাংগঠনিক দায়িত্ব পালনকালে কোনো খেয়ানত করিনি এবং আল্লাহর কাছে এই সময়দানকে নাজাতের উশুল হিসেবে কবুল করার প্রার্থনা করেন তিনি।

নিজের সঙ্গে সংযুক্ত সবার জন্য দোয়া প্রত্যাশী হিসেবে তিনি পদত্যাগের ঘোষণা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবেগি পোস্ট দিয়ে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

আপডেট সময় ০৯:১৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬