ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৌরনদীতে বাস-মাইক্রোর সংঘর্ষে দুজন নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কুয়াকাটাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও চারজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক বাবুগঞ্জ উপজেলার কোলচর গ্রামের আজাহার মাঝির ছেলে রিপন মাঝি (৪১), ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ড রোডের বাসিন্দা মো. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)। গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজ নামের একটি বাস শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকায় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রিপন মাঝি নিহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যাত্রী মো. ইলিয়াস হোসেন, ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. নুরুজ্জামান (৪৬), মাদারীপুরের শিবচর উপজেলার মীর্জাকান্দি গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান (৪১), বাগেরহাট জেলার মোংলা এলাকার আবু জাফরের ছেলে আব্দুল ওয়েজ কোরনী (৩০), কুমিল্লা জেলার হাসনাবাদ দাউদকান্দি এলাকার জয়নাল আবেদীনের ছেলে শফিউল বাশারকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তবব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। লাশ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৌরনদীতে বাস-মাইক্রোর সংঘর্ষে দুজন নিহত

আপডেট সময় ০৬:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬