ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শুধু বিড়ালকে খাবার খাইয়েই দুই সপ্তাহে চীনা তরুণের আয় ২৮ লাখ

আকাশ নিউজ ডেস্ক:

চাকরি নয়, ব্যবসাও নয়- শুধু পোষা বিড়ালের দেখভাল করেই দুই সপ্তাহে ১ লাখ ৬০ হাজার ইউয়ান আয়! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ লাখ ৩৭ হাজার টাকার বেশি। চীনের সাংহাইয়ের তরুণ হুয়ান কং এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

চীনের সবচেয়ে বড় উৎসব নববর্ষ। নববর্ষ উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটি থাকে। এ সময় লাখো মানুষ শহর ছেড়ে গ্রামে বা ভ্রমণে বের হন। কিন্তু পোষা প্রাণিকে সঙ্গে নেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে বাড়তি চাহিদা তৈরি হয় পেশাদার পেট কেয়ার সেবার।

১৯৯১ সালে জন্ম নেওয়া হুয়ান, থাকেন সাংহাইতে। প্রায় ৯ বছর ধরে তিনি পেশাদারভাবে পোষা প্রাণির সেবা দিচ্ছেন। এবারের নববর্ষে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ এই সময়টাকে কাজে লাগিয়ে তিনি ও তার চার সদস্যের দল গড়ে তোলেন এক ব্যস্ত সূচি।

উৎসবের আগে-পরে মিলিয়ে ২০ দিনে তারা প্রায় ২ হাজার বাড়িতে গিয়ে বিড়ালকে খাবার দিয়েছেন। এর মধ্যে হুয়ান নিজে একাই গেছেন প্রায় ১ হাজার বাড়িতে। সবচেয়ে ব্যস্ত দিনে তিনি ৫৫টি বাড়িতে সেবা দিয়েছেন!

প্রতিটি বাড়িতে ১০-১৫ মিনিট সময় নেন হুয়ান। এ সময়ের মধ্যে তিনি বিড়ালের মলমূত্র ( লিটার বক্স) পরিষ্কার করেন, খাবার ও পানি পাল্টে দেন এবং বিড়ালের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করেন, পরে সঙ্গে করে সব আবর্জনা নিয়ে বেরিয়ে আসেন। অনেক সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে ওষুধ খাওয়ানো, নখ কেটে দেওয়ার মতো সেবাও দেন।

উৎসবের সময় যখন পোষা প্রাণীর মালিকরা বাড়ির বাইরে থাকেন, তখন নির্ভরযোগ্য পোষা প্রাণীর যত্ন পরিষেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। হুয়ানের মতো উদ্যোক্তারা সেই সুযোগই কাজে লাগাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শুধু বিড়ালকে খাবার খাইয়েই দুই সপ্তাহে চীনা তরুণের আয় ২৮ লাখ

আপডেট সময় ১০:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬