ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, ‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না। ’ ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্পেনের অস্বীকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি সহ্য করব না এবং আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করব।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ সতর্ক করেছিলেন যে, এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘কারও প্রতিশোধমূলক ব্যবস্থা এড়ানোর জন্য আমরা এমন কিছুর অংশীদার হব না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তন ও মজুত হ্রাসে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

স্পেন যুক্তরাষ্ট্রের দাস হবে না: উপ-প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬