ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফেনীর সোনাগাজীতে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক এমপি রহিম উল্লাহর ভাই মৎস্য খামারি ব্যবসায়ী সিরাজুল হকের বাড়িতে লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সিরাজুল হকের নতুন বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত সিরাজুল হক সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের শ্বশুর।

পু্লিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি কারাবন্দি রহিম উল্লাহর ছোট ভাই ও বিএনপি নেতা ভিপি দুলালের শ্বশুর সিরাজুল হক মুহুরী প্রজেক্ট এলাকার একজন মৎস্য খামারি ব্যবসায়ী। গত ৭ ফেব্রুয়ারি তার স্ত্রী ও সন্তানেরা খামারের মালামাল আনতে গেলে ওই এলাকার সোহেল, জলহস্তি শাহীন, আসিফ, মোশাররফ, কেফায়েত ও আরিফের নেতৃত্ব ১৫-২০ জন সন্ত্রাসী সিরাজের স্ত্রী ও পুত্র বিপ্লবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় বিপ্লবের ব্যবহৃত মোটরসাইকেলটি সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।

মোটরসাইকেলটি ছাড়ার বিনিময়ে সন্ত্রাসীরা সিরাজের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় সিরাজুল হকের বসতঘরে অগ্নিসংযোগের হুমকি দিতে থাকেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিত দুর্বৃত্তসহ ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী দলবদ্ধ হয়ে সিরাজুল হকের আড়াই মাসের শিশুকন্যাকে জিম্মি করে আলমারি ভেঙে ১৩-১৪ ভরি স্বর্ণ, নগদ ৮ লাখ টাকা লুট করে কয়েকটি বোমা ফাটিয়ে তার বসতঘরে অগ্নিসংযোগ করে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মফিজুর রহমান অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের রাজমহল রেস্টুরেন্টে দোষীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিরাজুল হকের ছেলে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লব।

এ সময় তার মা আনোয়ারা বেগম, বোন শারমিন আক্তার ও আইরিন আক্তার উপস্থিত ছিলেন। আনোয়ারা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬