ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেমাই কোট করা বিফ ডোনাট

আকাশ নিউজ ডেস্ক: 

সেমাই দিয়ে কত মিষ্টান্নই তো খেলেন। এবার লম্বা সেমাই দিয়ে কোট করে বিফ ডোনাট বানিয়ে নিন। ইফতারের টেবিলে ভিন্ন স্বাদের এ পদ দেখে পরিবারের সবাই খুশি হবে বৈকি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার

উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, বুটের ডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, কাবাব চিনি গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স এক চা চামচ, ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, তেল দুই কাপ, লম্বা সেমাই গুঁড়া দুই কাপ, ডিম দুটি।

প্রস্তুত প্রণালি: প্রথমে কিমা ডাল-লবণ, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, ধনিয়া জিরা, গরম মসলা গুঁড়া দিয়ে সেদ্ধ করে বেটে নিন। এবার ডিম, সেমাই ও তেল বাদে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিন। গোল গোল চ্যাপ্টা করে মাঝখানে ডোনাটের মতো আকার করে কেটে নিন। সব বিফ ডোনাট বানানোর পর ডিম ফেটিয়ে নিন। ডিমে ডুবিয়ে সেমাই গুঁড়ায় গড়িয়ে বানান বিফ ডোনাট। কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে সোনালি রং করে ভেজে উঠিয়ে নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেমাই কোট করা বিফ ডোনাট

আপডেট সময় ১০:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬