ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হরতাল আহ্বানকারীরা হিন্দি সিরিয়াল দেখছে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের দলের ডাকা আজকের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোনও পিকেটার নেই। হরতালের চিহ্নমাত্র নেই। বিএনপি-জামায়াতেরা এখন আদালতের রায়ের বিরুদ্ধেও হরতাল ডাকে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে চার কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এ কথা বলেন। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, হরতাল নামের অধিকার আদায়ের গণতান্ত্রিক হাতিয়ারকে অপপ্রয়োগ করতে করতে ভোতা বানিয়ে দিয়েছে। তাতে জনগণ আর সাড়া দেয় না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হরতাল আহ্বানকারীরা হিন্দি সিরিয়াল দেখছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭