ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জ শহরের আলোর মেলা আবাসিক এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা মুমতাজ মুকুলের স্ত্রী।

রোববার (১ মার্চ) রাতে লাশটি উদ্ধার করা হয় এবং সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুমতাজ মুকুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। এর মধ্যে দ্বিতীয় স্ত্রী ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোর মেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রথম স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি সন্তানদের নিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার জনতা রোডের একটি বাসায় বসবাস করেন।

সূত্র মতে, মুকুল বেশি সময় ইফতির সঙ্গেই থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতে স্থানীয় বাসিন্দারা তাদের ঝগড়া শুনেছেন। রাতে একপর্যায়ে প্রতিবেশীরা জানালা দিয়ে দড়িতে ঝুলতে দেখেন ইফতিকে।

খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ইফতির লাশ উদ্ধার করে। এ সময় তার স্বামী বাসায় ছিলেন না। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ইফতির স্বামী মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬