ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরল ভারতে মারা যাওয়া সাবেক এমপির লাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনা হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার লাশ দেশে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাত ১০টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া বাংলাদেশের সাবেক একজন এমপির লাশ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয়রা তার লাশ নিয়ে গেছেন।
আরও পড়ুন

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অবৈধ পথে ভারতে পালিয়ে যান সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। চিকিৎসকরা বলছেন, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজে দুই বার ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ফিরল ভারতে মারা যাওয়া সাবেক এমপির লাশ

আপডেট সময় ১০:০০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬