ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে প্রেম করে বিয়ে, শ্বশুরবাড়িতে নিজের বেল্টে অর্ধঝুলন্ত বর

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের নান্দাইলে মাটি থেকে প্রায় ৫ ফুট উচ্চতায় কাঠের ধরনাতে গলায় কোমরের বেল্ট জড়িয়ে অর্ধঝুলন্ত অবস্থায় আমিনুল ইসলাম আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কে বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

রোববার (১ মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি বাজারের পূর্বপাশে এয়ারটেল টাওয়ার সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমিনুল ইসলাম আমিন (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুড়ালিয়া গ্রামের নাসিরের পুত্র। তিন মাস আগে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সুরাটি গ্রামের হারুন মিয়ার কন্যা ফাতেমা আক্তার তিন্নীর সঙ্গে মোবাইলের প্রেমের সম্পর্কটি শেষপর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হয়।

এই সুবাদে ১ম রোজার দিন আমিন তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন; কিন্তু তিন্নীর পরিবার তা মেনে নিতে রাজি ছিল না। গত দুই দিন যাবত তিন্নী ও আমিনের মধ্যে মনোমালিন্য চলছিল।

একপর্যায়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হন আমিন। পরে তার স্ত্রী তাকে একাধিকবার মোবাইলে কল দিলে দুইবার ফোন রিসিভ করেন আমিন। এ সময় শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার কথা বললেও আমিন যেতে রাজি হয়নি। পরবর্তীতে আবারও কল দিলে ফোন রিসিভ করে কথা বলেনি আমিন।

কিছুক্ষণ পর সুরাটি গ্রামের এয়ারটেল টাওয়ার সংলগ্ন স্থানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। পরে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আল আমিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোবাইলে প্রেম করে বিয়ে, শ্বশুরবাড়িতে নিজের বেল্টে অর্ধঝুলন্ত বর

আপডেট সময় ০৮:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬