ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

গাজীপুরে শিক্ষার্থীসহ দুই জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবক ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

অপরদিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে।

অপরদিকে, স্বজনদের বরাতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনেরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

গাজীপুরে শিক্ষার্থীসহ দুই জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬