ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে মেনে নেওয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।

এনসিপির মুখপাত্র বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি।

এর আগে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য রেখেই নিয়মিত গণসংযোগ চালু করেছে দলটি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির ওয়ার্ড ভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা অভিযোগ জমা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬