ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রেমিককে ছেড়ে অন্য কাউকে বিয়ে, বিয়ের মঞ্চেই প্রেমিকাকে গুলি

আকাশ নিউজ ডেস্ক: 

আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই রক্তাক্ত ঘটনায় পরিণত হয় ভারতের বিহার রাজ্যের বুক্সার জেলায়। বিয়ের মঞ্চে থাকা ১৮ বছর বয়সী আরতী কুমারীকে গুলি করেন তার প্রাক্তন প্রেমিক দ্বীনবন্ধু।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরতী কুমারীর সঙ্গে দ্বীনবন্ধুর প্রেমের সম্পর্ক ছিল। তবে তাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করছিলেন আরতী। বিয়ের অনুষ্ঠান চলাকালে সবাই যখন মঞ্চে উপস্থিত, তখন সেখানে হাজির হন দ্বীনবন্ধু।

আনুষ্ঠানিকতা চলার মাঝেই ভিড়ের আড়াল থেকে তিনি আরতীর পেটে গুলি চালান। গুলির শব্দে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত অনেকে আহত কনেকে সচেতন রাখার চেষ্টা করেন, অন্যরা দ্রুত সরে যান।

গুরুতর আহত অবস্থায় আরতীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে একটি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। তিনি বেঁচে থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলি চালানোর পর দ্বীনবন্ধু পালিয়ে যান। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা, মা কে আটক করা হয়েছে। অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার চন্দন কুমার জানান, দ্বীনবন্ধু এর আগেও মদ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাকে ধরতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

প্রেমিককে ছেড়ে অন্য কাউকে বিয়ে, বিয়ের মঞ্চেই প্রেমিকাকে গুলি

আপডেট সময় ১১:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬