ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে লুটপাট- অগ্নিসংযোগ, আহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ, মালামাল লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনজিত দাস (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫ থেকে ২০জন দুর্বৃত্ত রনজিত দাসের বাড়িতে প্রবেশ করে প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে তারা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় রনজিত দাস বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালের বেশ ক্ষয়ক্ষতি হয়।

গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, ঘরে ব্যবহৃত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ব্যবসায়িক গচ্ছিত রাখা ১০০ বস্তা সুপারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাজা ও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের আনাগোনা ছিল। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইন্দুরকানীতে গভীর রাতে বসতঘরে লুটপাট- অগ্নিসংযোগ, আহত ১

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬