ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে অচেতন করে সাড়ে তিন মাসের শিশু চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলার পশ্চিম ইলিশায় নেশাজাতীয় দ্রব্য দিয়ে মাকে অচেতন করে সাড়ে তিন মাসের এক শিশু চুরি করেছে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে মালেরহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জিদনি নামের ওই শিশুকে নিয়ে টিকা দিতে যাচ্ছিলেন তার মা সুমাইয়া বেগম। তাঁকে অচেতন অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুমাইয়া বেগম পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের আবদুর রবের স্ত্রী। তাদের তৃতীয় সন্তান জিদনি বেগম। এই দম্পতির ছেলে জিহাদের বয়স ৭ বছর ও আরেক মেয়ে জিন্নাতের বয়স ৩ বছর।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সুমাইয়া বেগম জিদনিকে টিকা দেওয়ার জন্য পাশের মালেরহাট কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমথ্যে দুর্বৃত্তরা তাঁকে ২০০ টাকার নোট দেয়। সেটি ছোঁয়ার পর সুমাইয়া কিছু বলতে পারছিলেন না। এ সুযোগে শিশুটিকে নিয়ে অটোরিকশায় করে পালিয়ে যায় দুই নারী। সুমাইয়া পাশেই এক আত্মীয়ের বাড়িতে গিয়ে অচেতন হয়ে পড়েন।

জিদনির চাচা মো. জসিম চাকলাদার জানান, ক্লিনিকে যাওয়ার সময় মালেরহাট ব্রিজের ওপর দুই নারী তাঁর ভাবি সুমাইয়ার সঙ্গে কৌশলে কথা বলেন। এক পর্যায়ে তাঁর হাতে ২০০ টাকার একটি নোট দেন। ওই টাকা হাতে নেওয়ার পরই অচেতন হয়ে পড়তে থাকেন। তখন জিদনিকে নিয়ে পালিয়ে যায় ওই দুই নারী। এ খবর শোনার পর থেকে তারা এলাকায় খোঁজাখুজি শুরু করেছেন।

সংবাদ পেয়ে পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় মাইকিং করা হয়েছে, চেকপোস্টও বসিয়েছেন। শিশুটিকে উদ্ধারে সব ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে অচেতন করে সাড়ে তিন মাসের শিশু চুরি

আপডেট সময় ০৪:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬